কৃষি কবিতা : বন্ধুপোকা কবি : ডঃ গৌতম কুমার মল্লিক



সব  পোকা-ই  শত্রু  নয়
একথাটি  মেনো
শত্রুপোকা  যেমন  হয়
বন্ধুও  হয়  জেনো।



কে  ফসলের  ক্ষতি করে
কে  করে  না,
সবার  আগে  চাষীভাই
দরকার  চেনা।



শত্রু  তোমার  মাজরা  পোকা
শ্যামা  ও  গন্ধীপোকা
বোলতাকে  শত্রু   ভেবে
খেয়ো  নাকো  ধোকা।




হরেক রকম বোলতা আছে
তাদের  চেনা চাই
মাকড়সা ও  অনেক বিটল
শত্রুপোকা  খায়।



গন্ধীপোকা  মনের  দুঃখে 
লাফাই তিড়িং  বিড়িং
ডিম খায় যে মনের সুখে
লম্বা শুড়  ঘাস ফড়িং।



মৌমাছিরা  ফুলে  ফুলে
গুন  গুন  গান  গায়
পরাগমিলন  ঘটিয়ে  তারা
ফলন  যে  বাড়ায়।

------------    
আমার লেখা এই কৃষি কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল ' ভূমিপুত্র' পত্রিকায় ২০০৬ সালে।

Comments

Post a Comment

Popular posts from this blog

বীজশোধনের শ্লোগান : ডঃ গৌতম কুমার মল্লিক

কৃষি কবিতা : কেঁচো বন্ধুর কথা শোনো