কৃষি কবিতা : কেঁচো বন্ধুর কথা শোনো
শোনো শোনো চাষীভাই
আমার কথা শোনো
দেখতে আমায় একটু খারাপ
ঘৃণা কোরো না যেন !
আমি হলাম বন্ধু তোমার
বন্ধু কেঁচো ভাই
কাঁচা গোবর লতা পাতা
মনের সুখে খাই।
ভয় পেয়ো না এগুলো আমি
রাখি না আমার পেটে
ফিরিয়ে দিই মাটিতে আবার
সহজ সরল রূপে।
মলের সাথে দিই গো আমি
হরমোন ভিটামিন
এসব পেলে হৃষ্টপৃষ্ট
গাছ হয় দিন দিন।
মাটিতে আমার নিবাস ওগো
মাটিতেই ঘোরাফেরা
হয়তো নিজের প্রয়োজনেই
মাটিতে গর্ত করা।
আমার করা গর্ত দিয়ে
মাটিতে ঢোকে হাওয়া
নরম মাটিতে বাড়ে যে ফলন
তা তো তোমার - ই চাওয়া পাওয়া।
-----------
ডঃ গৌতম কুমার মল্লিক
প্রথম প্রকাশ : সবুজ ভাবনা
চতুর্দশ বর্ষ,৩ য় সংখ্যা,১লা মার্চ,২০০১,বালী, হাওড়া
Darun Sir
ReplyDeleteঅসাধারণ একটি কবিতা! কেঁচোকে ঘিরে এত সুন্দর ও শিক্ষামূলক উপস্থাপনা সত্যিই মন ছুঁয়ে যায়। মাটির বন্ধুর গুরুত্ব, তার ভূমিকা ও উপকারিতা এত সহজ ভাষায় তুলে ধরা হয়েছে যে ছোট বড় সবারই বুঝতে সুবিধা হবে। চাষীভাইদের জন্য এটি এক আন্তরিক বার্তা—প্রকৃতির ছোট বন্ধুকেও যেন অবহেলা না করা হয়।
ReplyDelete