বীজশোধনের শ্লোগান : ডঃ গৌতম কুমার মল্লিক
১.
শোধন করে সাধনবাবু
বুনেছিলেন বীজ
বলছে সবাই হয়েছে ফলন
এবার সুপারহিট।
২.
সুস্থ সবল সতেজ চারা
বীজ শোধনের এমন-ই ধারা।
৩.রোগের প্রকোপ পোকার প্রকোপ
কম হবে রে ভাই
বোনার আগে সঠিকভাবে
বীজ শোধন করা চাই।
৪.
দিকে দিকে আওয়াজ তুলুন
বোনার আগে বীজ শোধন করুন।
৫.
বলি ভাই রে ভাই
বীজ শোধনের নাই তুলনা নাই।
৬.শোধিত বীজে করলে চাষ
চাষীর সুখ বারো মাস।
৭.রোগ জীবাণু থাকলে বীজে
শোধন করলে জব্দ হবে।
৮.
চাষের ভিত্তি বীজের মান
অধিক ফলন বীজের দান।
----------
বি : দ্রঃ
আমার লেখা এই স্লোগান গুলি আমার লেখা বই
'আমি আসছি' তে আছে।
Nice Sir
ReplyDeleteThank you.
DeleteKnowledgeable
ReplyDelete