Posts

Showing posts from June, 2025

কৃষি কবিতা : কেঁচো বন্ধুর কথা শোনো

Image
শোনো শোনো  চাষীভাই আমার  কথা   শোনো দেখতে  আমায়  একটু  খারাপ ঘৃণা  কোরো  না  যেন ! আমি  হলাম  বন্ধু  তোমার বন্ধু  কেঁচো ভাই কাঁচা  গোবর লতা পাতা মনের  সুখে  খাই। ভয়  পেয়ো  না  এগুলো আমি রাখি  না আমার  পেটে ফিরিয়ে  দিই  মাটিতে  আবার সহজ  সরল রূপে। মলের  সাথে  দিই  গো আমি হরমোন  ভিটামিন এসব  পেলে হৃষ্টপৃষ্ট গাছ হয় দিন দিন। মাটিতে  আমার নিবাস ওগো মাটিতেই ঘোরাফেরা হয়তো নিজের প্রয়োজনেই মাটিতে গর্ত করা। আমার  করা গর্ত দিয়ে মাটিতে  ঢোকে  হাওয়া নরম  মাটিতে  বাড়ে যে ফলন তা তো তোমার - ই  চাওয়া  পাওয়া। ----------- ডঃ গৌতম কুমার মল্লিক প্রথম প্রকাশ :  সবুজ  ভাবনা চতুর্দশ বর্ষ,৩ য়  সংখ্যা,১লা মার্চ,২০০১,বালী, হাওড়া

কৃষি কবিতা : বন্ধুপোকা কবি : ডঃ গৌতম কুমার মল্লিক

Image
সব  পোকা-ই  শত্রু  নয় একথাটি  মেনো শত্রুপোকা  যেমন  হয় বন্ধুও  হয়  জেনো। কে  ফসলের  ক্ষতি করে কে  করে  না, সবার  আগে  চাষীভাই দরকার  চেনা। শত্রু  তোমার  মাজরা  পোকা শ্যামা  ও  গন্ধীপোকা বোলতাকে  শত্রু   ভেবে খেয়ো  নাকো  ধোকা। হরেক রকম বোলতা আছে তাদের  চেনা চাই মাকড়সা ও  অনেক বিটল শত্রুপোকা  খায়। গন্ধীপোকা  মনের  দুঃখে  লাফাই তিড়িং  বিড়িং ডিম খায় যে মনের সুখে লম্বা শুড়  ঘাস ফড়িং। মৌমাছিরা  ফুলে  ফুলে গুন  গুন  গান  গায় পরাগমিলন  ঘটিয়ে  তারা ফলন  যে  বাড়ায়। ------------     আমার লেখা এই কৃষি কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল ' ভূমিপুত্র' পত্রিকায় ২০০৬ সালে।

বীজশোধনের শ্লোগান : ডঃ গৌতম কুমার মল্লিক

Image
১. শোধন  করে সাধনবাবু বুনেছিলেন  বীজ বলছে  সবাই  হয়েছে ফলন এবার  সুপারহিট। ২. সুস্থ  সবল  সতেজ চারা বীজ শোধনের  এমন-ই ধারা। ৩.রোগের  প্রকোপ  পোকার প্রকোপ কম হবে রে ভাই বোনার  আগে  সঠিকভাবে বীজ শোধন করা চাই। ৪. দিকে  দিকে আওয়াজ তুলুন বোনার  আগে বীজ শোধন করুন। ৫. বলি  ভাই  রে  ভাই বীজ শোধনের নাই তুলনা নাই। ৬.শোধিত  বীজে  করলে  চাষ চাষীর  সুখ  বারো মাস। ৭.রোগ জীবাণু  থাকলে বীজে শোধন  করলে  জব্দ  হবে। ৮. চাষের  ভিত্তি  বীজের  মান অধিক  ফলন বীজের দান। ---------- বি : দ্রঃ আমার লেখা এই স্লোগান গুলি আমার লেখা বই 'আমি আসছি' তে আছে।